×

জাতীয়

দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি চলছে

ছবি: ভোরের কাগজ

টঙ্গীতে চলমান ৫৮তম বিশ্ব ইজতেমার ১ম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি নিচ্ছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের সাথীরা। 

গত শুক্রবার (৩১ জানুয়ারি) আখেরি মোনাজাত শেষ করে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসুল্লিরা ইতোমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন। এবং দ্বিতীয় ধাপের ইজতেমায় যারা অংশগ্রহণ করবেন তারা আসা শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

তিনি জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাংগামাটি, নওগাঁ, বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলা অংশগ্রহণ করছেন মোট ৪০টি খিত্তায়।

আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।

প্রথম ধাপের ইজতেমার দোয়া শেষ করেই তাবলীগের বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মীরা বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করে এবং মাগরিবের আগেই তা সম্পন্ন করে। 

মাঠে ইতোমধ্যে ৭৬ দেশ থেকে প্রায় ৩ হাজার ৫০ জন বিদেশি মেহমান অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের অর্থাৎ ৩,৪,৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করে তারা যার যার দেশে ফিরবেন। এদিকে বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টেই সাধারণ ডাইরীর করার ব্যবস্থা গ্রহন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, এন এম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

৩১ জানুয়ারি ও ১, ২ ফেব্রুয়ারি যে প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল, এখানে ইজতেমায় আগত মোট ৫ জন মুসল্লির মৃত্যু হয়। এবং প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে প্রায় ৪০ লক্ষাধিক মুসল্লি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App