×

জাতীয়

ব্যবসায়ীকে অপহরণ: ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯ এএম

ব্যবসায়ীকে অপহরণ: ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায় চেষ্টার মামলায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের সিন্ডিকেটের প্রধান এস.এস. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদিককে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার সাব-ইনস্পেক্টর আব্দুল কাদের। 

এর আগে গত ২১ জানুয়ারি আদালতের নির্দেশনা মোতাবেক ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করেন অপহরণের ভুক্তভোগী ব্যবসায়ী জুলফিকার আলী নামের এক ব্যবসায়ী। মামলা নং ১৪।

মামলার আসামিরা হলেন- আবু সাদেক, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি ডিবি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুন ও আবু সাদেকের ম্যানেজার মো: শামিম।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সালে ব্যবসায়ী জুলফিকারকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করে ৬ কোটি টাকা দাবি করা হয়। টাকা দেয়ার জন্য এক সপ্তাহ সময় দেয়া হয়। পরবর্তী আরো দুইবার ডিবি কার্যালয়ে ও ধানমন্ডির ১ নং রোডে অবস্থিত ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন করা হয়। 

ওই বিউটি পার্লারটি আবু সাদিকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার স্থান। সেখানে বসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুনসহ আসামিরা বিভিন্ন অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

আবু সাদেক সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিশ্বস্ত হওয়ায় তার প্রভাব খাটিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ড্রেজার ব্যবসার একচেটিয়া ঠিকাদারি করতেন বলে অভিযোগ রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App