×

জাতীয়

তালিকা থেকে বাদ যাবে সাড়ে ১০ লাখ ভোটার: ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২ পিএম

তালিকা থেকে বাদ যাবে সাড়ে ১০ লাখ ভোটার: ইসি

ছবি: সংগৃহীত

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে সোমবার (৩ ফেব্রুয়ারি)। এবার মোট ৪৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ১০ লাখ মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, আমরা ১০ লাখ ৩৯ হাজার ২২০ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করেছি। আর নতুন করে ভোটার হবে এমন ৩৭ লাখ ৪৫ হাজার ৭৮৪ জন নাগরিকের তথ্য সংগ্রহ করেছি। সোমবারের তথ্য এখনো যোগ হয়নি। তাই এই সংখ্যা আরো বাড়তে বা কমতে পারে।

গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। সোমবার ছিল তথ্য সংগ্রহের শেষ দিন।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালানাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে ইসি।

ভোটার তালিকা হালানাগাদে নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজপত্র তথ্য সংগ্রহকারীদের দিতে হবে। সেগুলো হলো-

১. ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি।

২. জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি।

৩. নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি)।

৪. এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাসের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৫. ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদের ফটোকপি)।

ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে-

> নিজের নাম, পিতা-মাতার নাম, জন্মনিবন্ধন বা শিক্ষা সনদের সঙ্গে হুবহু মিলিয়ে লিখতে হবে।

> জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে।

> স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে।

> কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না।

এক সতর্কবার্তায় ইসি জানিয়েছে, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

সবশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’

পানিসম্পদমন্ত্রী ‘চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’

১০ বছর একসঙ্গে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

১০ বছর একসঙ্গে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য

পুকুরে ছেলের মরদেহ, মাকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

পুকুরে ছেলের মরদেহ, মাকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App