×

জাতীয়

আওয়ামী লীগের লিফলেট বিতরণ, শিক্ষক মুকিব আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম

আওয়ামী লীগের লিফলেট বিতরণ, শিক্ষক মুকিব আটক

মুকিব মিয়া

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণের ঘটনায় আলোচিত লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এই তথ্য জানিয়েছেন। 

তবে মুকিব মিয়াকে কোন থানার কী মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

মুকিব মিয়া লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। এছাড়াও তিনি ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণের সময় তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধেরও মামলা হয়েছে। 

দেশে যারা আছেন, তারাও আছেন আত্মগোপনে; দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ঝুলেছে ডজন ডজন মামলা, গ্রেপ্তার হলেই রিমান্ড; ভ্রাতৃপ্রতীম ছাত্রলীগ এখন ‘নিষিদ্ধ’ সংগঠন। সব কিছু মিলিয়ে কোণঠাসা অবস্থায় থাকা আওয়ামী লীগ সম্প্রতি মাঠের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছি। এর অংশ হিসেবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করছে দলটি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছেন। তারা লিফলেট বিতরণ করতে চাচ্ছেন। যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য কড়া বার্তা, তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটের যেসব কথা আছে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হুমকিতে ফেলার কথা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App