×

জাতীয়

সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের তারিখ জানালেন আসিফ নজরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম

সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের তারিখ জানালেন আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। এরপর রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। 

আসিফ নজরুল বলেন, সব কমিশনের প্রধানরা মিলে সংস্কারের ক্ষেত্রে আশু, মধ্য ও দীর্ঘমেয়াদে করণীয় নিয়ে একটি সুপারিশমালা তুলে ধরবেন। প্রতিবেদন ও সুপারিশ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেয়া হবে।

আইন উপদেষ্টা বলেন, এরপর রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি ফরেন সার্ভিস একাডেমিতেই ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হবে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চেয়ারম্যান এবং অধ্যাপক আলী রীয়াজ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App