×

জাতীয়

আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু, প্রথম দিনে ১২০ আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম

আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু, প্রথম দিনে ১২০ আবেদন

ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই-কমিশনে আবারও ভিসা এবং কনস্যুলার কার্যক্রম শুরু হয়েছে। গত বছর ডিসেম্বরের ২ তারিখে সহকারী হাইকমিশনের দফতরে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের হামলার পর ভিসা কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদকেও। গত মাসে তাকে আগরতলায় ফেরত পাঠানো হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয় বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু হবে। সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিন ১২০টির মতো ভিসার আবেদন জমা পড়েছে।

প্রথম দিনেই বাংলাদেশের ভিসার জন্য আবেদন জানাতে এসেছিলেন এমন এক নারী বলছিলেন, আমার বাপের বাড়ি বাংলাদেশে। ভিসা অফিস বন্ধ ছিল বলে আমি সেখানে যেতে পারছিলাম না। এখন আবারও ভিসা চালু হওয়ায় দেশে যেতে পারব।

আরেক তরুণী বলছিলেন, আমার আত্মীয়রা থাকেন বাংলাদেশে। অনেক দিন ধরেই বাংলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল। আগে একবার আবেদন করেছিলাম। কিন্তু কিছু ত্রুটির জন্য সেবার ভিসা পাইনি। কয়েক মাস বন্ধ ছিল ভিসা দেওয়া। আজ খুলল। তাই প্রথম দিনেই আবেদন করে দিলাম।

সপ্তাহের কাজের দিনগুলোতে ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। আর ভিসাসহ পাসপোর্ট ফেরত দেওয়ার সময় বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত। তবে ঠিক কতদিনে ভিসা দেওয়া যাবে, সেটা এখনই সঠিক ভাবে বলতে পারছে না দূতাবাস সূত্রগুলো।

তারা জানাচ্ছেন, প্রায় দুই মাস এই দূতাবাস থেকে ভিসা দেওয়া বন্ধ ছিল। তাই ঠিক কত সংখ্যায় ভিসার আবেদন জমা পড়বে, তা এখনই আন্দাজ করা যাচ্ছে না। তবে চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব ভিসা দিয়ে দিতে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App