×

জাতীয়

সরকারের ব্যর্থতার কারণেই মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে: সমন্বয়ক হান্নান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ পিএম

সরকারের ব্যর্থতার কারণেই মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে: সমন্বয়ক হান্নান

আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেয়া হয়েছে৷ আগে থেকে ঘোষণা দেয়ার পরও বাড়িটি রক্ষায় সরকারের উদ্যোগ না থাকায় হতবাক বিশ্লেষকরা৷

তবে বাড়িটি ভাঙার পরদিন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে একটি বিবৃতি দিয়েছে সরকার৷ এতে বলা হয়, ‘‘ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্খিত৷ পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে৷’’

শুধু ৩২ নম্বরের বাড়ি নয়, ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবনও হামলার শিকার হয়েছে, আগুন দেয়া হয়েছে৷ খুলনা, বরিশাল, নোয়াখালী, রাজশাহী ও কুষ্টিয়াসহ আরো কয়েকটি জেলায় আওয়ামী লীগ নেতা ও শেখ পরিবারের সদস্যদের ভবন ও বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে৷ চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরালও ভাঙচুর করা হয়েছে৷ আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা অব্যাহত আছে৷ তবে পুলিশ বা যৌথ বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ 

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে বুধবার রাত ৯টার পর আগুন দেয়া হয়৷ এরপর দুইটি বুলডোজার এনে রাতভর ভাঙা হয়৷ ভাঙার কাজ বৃহস্পতিবার বিকেল ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিলো৷ এই সময়ের মধ্যে শুধু রাতে একবার সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে গেলেও কিছুক্ষণ পর তারা সরে যান৷ এছাড়া ঢাকা বা ঢাকার বাইরে আগুন ও ভাঙচুরের ঘটনার সময় যৌথ বাহিনী বা পুলিশ সদস্যদের দেখা যায়নি৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘‘দেশে সরকার আছে৷ আর শেখ হাসিনা ভারতে বসে উসকানি দিচ্ছে৷ খুনিরা উসকানি দিচ্ছে৷ হাসিনাসহ তার দোসরদের ভারত থেকে ফেরত আনতে ভারতের বিরুদ্ধে সরকার কোনো শক্ত ব্যবস্থা নিতে পারেনি৷ শেখ হাসিনা ভারতে বসে সাধারণ মানুষকে বার বার কষ্ট দিচ্ছে৷ সাধারণ ছাত্র-জনতা তাই ঘোষণা দিয়ে যে যতবার কষ্ট দেবে ততবার তার আবেগের জায়গায় আঘাত করবে৷’’

তিনি বলেন, ‘‘সারাদেশে পতিত স্বৈরাচারের টর্চার সেল আছে৷ এখনো আওয়ামী লীগের লোকজন ঘুরে বেড়াচ্ছে৷ সরকারের ব্যর্থতার কারণেই মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে৷ সরকার যদি দ্রুত তাদের বিচারের আওতায় আনতো তাহলে এমন হতো না৷ সরকারের উচিত দ্রুত বিচারের ব্যবস্থা করা৷ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর যেগুলো টর্চার সেল হিসাবে ব্যবহার হয়েছে সেগুলো জাদুঘর বানানো যায়৷ আবার আহতদের সেখানে পুনর্বাসনও করা যায়৷ এটা করলে মানুষের ক্ষোভ কমবে৷’’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App