×

জাতীয়

এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না: ভিপি নুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম

এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না: ভিপি নুর

নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না। এই একপাক্ষিক উপদেষ্টা পরিষদ যতদিন থাকবে দেশে নতুন নতুন সংকট তৈরি হবে। দ্রুত নির্বাচন কিংবা আরো সময় লাগলে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। 

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, বিপ্লবের নামে জনগণকে উসকানি দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে যেন থার্ড পার্টি ক্ষমতা টেকওভার করতে পারে।

তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশ অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া ঠিক হবে না। মব উসকে দিয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে তা দেশের জন্য ভালো হবে না। 

নুরুল হক বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয়। প্রকাশ্যে সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন, কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার। 

এই ছয় মাসে গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের কয়জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্ন তুলে নুরুল হক নুর বলেন, উপদেষ্টাদের অনেকের পরিচিত তাদের তদবিরে শেখ হাসিনার আমলে যেমন মাফিয়াগিরি করেছে, দুর্বৃত্তায়ন করেছেন, তেমনিভাবে তাদের ব্যবসা-বাণিজ্য, কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জনগণের চোখে ধুলা দেয়া হচ্ছে দাবি করে নুর বলেন, রাজনৈতিক ফায়দা লোটার জন্য উসকানি দেয়া হচ্ছে। দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। 

আরো পড়ুন: উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকারের দাবি ভিপি নুরের

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App