×

জাতীয়

কাদের নেতৃত্বে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের বাড়িতে হামলা, যা জানা যাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম

কাদের নেতৃত্বে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের বাড়িতে হামলা, যা জানা যাচ্ছে

ছবি: সংগৃহীত

সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

তবে কাদের নেতৃত্বে এই হামলা হয়েছে– জানতে চাইলে তিনি বলেন, এখনো সময় বেশি পার হয় নাই। কয়েকজনের সঙ্গে কথা বলছি, তারা না বলে। বিষয়টি তদন্তের বিষয়। কে করছে, তা আদতে পরিষ্কার না।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বললে তারা স্থানীয়দের বরাতে বলেন, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। সে বিষয়ে পুলিশ কিছু জানে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, না।

ওখানে একজন কেয়ারটেকার ছিল। তাকে জিজ্ঞেস করছিলাম। সে বলছে হৈ-হুল্লোড় শুনে সে পালায়ে চলে গেছে। সে না কি দেখে নাই, বলছিলেন লিটন দেওয়ান।

শুনেছি ৩০-৩৫ জনের কথা শুনেছি, মনে হয় হামলাকারী আরও বেশি ছিল। কেউ কেউ বলে ৫০ জন, যোগ করেন তিনি। এই ঘটনায় রাতেই সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুইটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে, স্থানীয় সাংবাদিক হাসিব আল আমিন জানান, সমন্বয়করা বলছে, এই কাজ তাদের নয়। গতকাল বেগমগঞ্জে তাদের কোনো কর্মসূচি ছিল না, শুধু ওবায়দুল কাদের বাড়িতে ছিল।

তারা বলছে, তাদেরকে বেকায়দায় ফেলার জন্য অন্য কেউ রাজনৈতিক প্রতিহিংসাবশত এই হামলা করেছে। হামলার সময় সেখানে কেউ ছিল না। পরে আমরা খবর পেয়ে রাতের অন্ধকারে গিয়ে ছবি-টবি তুলি।

আরো পড়ুন: সাবেক সেনাপ্রধান ও আ. লীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App