×

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা করা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।’

‘আমরা যাওয়ার পর কাউকে পাইনি, ততক্ষণে ওরা সবাই চলে গেছে’ জানিয়ে তিনি বলেন, সেখানকার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

এদিকে সেখানকার এক স্থানীয় সাংবাদিক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকশো জনতা মিলে এ ঘটনা ঘটায়, যা রাত সাড়ে ১১টার পরেও চলমান থাকে।

তিনি জানান, "ওই বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট...সবকিছু হয়েছে। কোনোটি বাদ যায়নি।"

বাড়িতে হামলার যেসব ভিডিও হাতে পেয়েছে সেখানে দেখা গেছে, হামলাকারীরা শাবল-লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করছে। আগুনে বিভিন্ন আসবাবপত্র পোড়াচ্ছে।

কাউকে কাউকে "দে দে, আগুন দে" বা "আগুন জ্বালো" বলে চিৎকার করতেও দেখা গেছে।

একই দিনে, স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App