×

জাতীয়

সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার

ছবি: ভোরের কাগজ

দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও সুপ্রিমকোর্ট-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সুপ্রিমকোর্টের সামনের ফটক, মাজারগেটসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সুপ্রিমকোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপকমিশনার মো. মিনহাজ-উল-ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুপ্রিমকোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় আরো শক্তিশালী করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সুপ্রিমকোর্ট ও তার আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন:  সারাদেশে আজ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App