×

জাতীয়

নির্বাচন কমিশনকে এত গালি দেয়ার কারণ জানালেন সিইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম

নির্বাচন কমিশনকে এত গালি দেয়ার কারণ জানালেন সিইসি

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে (ইসি) সপে দেয়ার কারণে দেশের নির্বাচন ব্যবস্থা সংকটে পড়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে ইসি বিটের সাংবাদিকের সংগঠন আরএফইডি’র বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন।

নির্বাচন কমিশনের ওপর আস্থা ফেরাতে সংস্থাটির ওপর রাজনীতিকদের প্রভাব বিস্তার বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সিইসি বলেন, আমরা যথাযথ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের বাংলাদেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয় - যদি না আমরা সবার সহযোগিতা পাই।

এ বছর মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান এবং বিডি২৪ লাইভ ডটকমের মেহেদী হাসান।



টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App