×

জাতীয়

শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে: পরিবেশ উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম

শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে: পরিবেশ উপদেষ্টা

ছবি: ভোরের কাগজ

শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। এর টেকসই সমাধানের জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, কার্যকর বাস্তবায়নও জরুরি। এজন্য স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতকে আরো সক্রিয় হতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠন সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ুদূষণ ও ধুলাদূষণ কমাতে কাজ করা হচ্ছে। ৪৫০০ পুরনো বাস বাতিল করা হবে। রাস্তার ডিভাইডারে গাছ লাগানো হবে। বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পরিকল্পনা করা হচ্ছে, যা অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনমসহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন।

বক্তারা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পুনঃব্যবহার ও রিসাইক্লিংয়ের ওপর গুরুত্ব দেন। নাগরিক সচেতনতার অভাব ও অব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। সংলাপে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা ও জনসচেতনতা তৈরির ওপর জোর দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App