×

জাতীয়

দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে একাধিকবার রিমান্ডে নেয়া হয়। ছবি : ভোরের কাগজ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

এর আগে আজ (মঙ্গলবার) কামরুল ইসলামকে আদালতে হাজির করে দুদক। পরে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে, শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, ৫ ফেব্রুয়ারি কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা–১২ নম্বর সেক্টর থেকে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাঁকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকটি হত্যা মামলা রয়েছে।

২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে তিনি আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০১৪ সালে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App