×

জাতীয়

বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় আয়ারল্যান্ড: দূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় আয়ারল্যান্ড: দূত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংস্কার এজেন্ডাকে সম্পূর্ণ সমর্থন দেবে আয়ারল্যান্ড। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত।

নয়াদিল্লি ভিত্তিক রাষ্ট্রদূত কেভিন কেলি বলেন, আয়ারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, ‘আপনার জন্য আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’

তিনি জানান, আয়ারল্যান্ড ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় এবং বড় বড় আইরিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে আগ্রহী।

৩০ মিনিটের এ বৈঠকে তারা এ অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে তিনি গুড ফ্রাইডে চুক্তির কথা উল্লেখ করেন, যা উত্তর আয়ারল্যান্ডে শতাব্দীকালব্যাপী সংঘাতের অবসান ঘটিয়েছে। 

আইরিশ দূত বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তায় তার দেশ সহযোগিতা অব্যাহত রাখবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App