×

জাতীয়

অপারেশন ডেভিল হান্টে আরো ৫৯১ জন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৬ পিএম

অপারেশন ডেভিল হান্টে আরো ৫৯১ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরো ৫৯১ জন গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই সময়ের মাঝে অন্যান্য মামলায় আরো ১০৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচ্য ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ২০টি ককটেল, ১৭ রাউন্ড কার্তুজ, চারটি ওয়ান শুটারগান, দু'টি এলজি, পুলিশের কাছ থেকে লুট করা একটি চায়না রাইফেল, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এতে রাজনৈতিক পরিস্থিতিও আরো উত্তপ্ত হয়ে ওঠে। 

পরিপ্রেক্ষিতে পরের দিন (শনিবার) রাত থেকে সারাদেশে যৌথ অভিযান ও 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর থেকে টানা চারদিন এ কর্মসূচি চলছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App