×

জাতীয়

পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না: মিজানুর রহমান আজহারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না: মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, রাজাকার-রাজাকার গালি দেয়ার দিন শেষ। আল্লাহ আমাদের দেখাইছে কী দিন আসলো। রাজাকার শব্দটি এখন এক ধরনের অ্যাওয়ার্ড হয়ে গেছে। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় জামায়াতে ইসলামীর সামাজিক সংগঠন আল ইসলাম ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।

আজহারী বলেন, আমাদের মৌলবাদী বলা হয়, কিন্তু আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, জনগণের কথা বলি, মা-মাটির কথা বলি, ইসলামের কথা বলি, দেশের সমৃদ্ধির কথা বলি। যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, তারা ধর্মব্যবসায়ী নয়।

তিনি আলেমদের বিরুদ্ধে কোনো ধরনের বিরোধিতা না করার আহ্বান জানিয়ে বলেন, এদেশের আসল পরিচয় ইসলাম।

আজহারী ধৈর্যের উপরও আলোচনা করেন, ধৈর্য এমন এক গাছ, যার চারদিকে কাঁটা থাকলেও তার ফল সুমিষ্ট। আপনারা ১৬ বছর ধৈর্য ধরেছেন, ফল দিয়েছে আল্লাহ। বিপদ আসবে, জুলুম আসবে, তবে ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App