×

জাতীয়

মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬ পিএম

মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

ছবি: সংগৃহীত

সাদপন্থিদের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি মাওলানা সাদ কান্ধলোভির বড় ছেলে।

মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মুসল্লিরা আল্লাহর দরবারে আত্মশুদ্ধির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং পারিবারিক ও ব্যক্তি জীবনে শান্তি ও সমৃদ্ধি চান।

আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হন। ফজরের নামাজের পর থেকেই বয়ান চলতে থাকে, যা বিদেশি মেহমান ও আগত মুসল্লিদের জন্য তরজমা করে শোনানো হয়। খিত্তায়-খিত্তায় ইমান-আকিদার তালিম চলতে থাকে।

ইজতেমা শেষে তালিমের সাথীরা ৭ থেকে ১০ দিনের চিল্লায় বের হন। এসময় কীভাবে দ্বীনের দাওয়াত দিতে হবে, সেই শিক্ষার শেষ মুহূর্তের দিকনির্দেশনা দেয়া হয়।

আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে রেলওয়ে বিভাগ ৮টি বিশেষ ট্রেন চালু করেছে। এ বছর সাদপন্থিদের ইজতেমায় ৪৯টি দেশ থেকে প্রায় দেড় হাজার বিদেশি মুসল্লি অংশ নেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App