×

জাতীয়

অপারেশন ডেভিল হান্টে আরো ৩৮৯ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম

অপারেশন ডেভিল হান্টে আরো ৩৮৯ জন

ছবি: সংগৃহীত

সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অষ্টম দিনে ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একটি পাইপগান ও একটি কুড়াল উদ্ধার হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে আরো ৭৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সবমিলিয়ে আলোচ্য সময়ে দেশজুড়ে ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় কয়েকটি ছোট (হালকা) অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৩ হাজার ৪৮২ জন গ্রেপ্তার হলেন। এর আগে সপ্তম দিনে ৪৭৭ জন, ষষ্ঠ দিনে ৫০৯ জন, পঞ্চম দিনে ৫৬৬ জন এবং চতুর্থ দিনে ৫৯১ জন গ্রেপ্তার হন।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হন। পরিপ্রেক্ষিতে পরের দিন থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হচ্ছে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App