×

জাতীয়

হাজতখানার বাথরুমে পড়ে গেলেন সাবেক মন্ত্রী কামরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৩:৫০ পিএম

হাজতখানার বাথরুমে পড়ে গেলেন সাবেক মন্ত্রী কামরুল

ছবি: সংগৃহীত

দুদকের দায়ের করা এক মামলায় আদালতে হাজিরা দিতে এসে হাজতখানায় বাথরুমে পড়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম। তার মাথায় আঘাত লেগেছে এবং রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৬ মে) দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান, কামরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট নাসিম মাহমুদ।

তিনি বলেন, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। গত নভেম্বর থেকে তিনি জেলহাজতে। এই সময়ে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। ওজনও অনেকটা কমে গেছে। তিনি আগে থেকেই পাকস্থলীর ক্যানসারে ভুগছেন। অন্যান্য শারীরিক সমস্যাও রয়েছে।

নাসিম মাহমুদ আরও জানান, আজ আদালতের হাজতখানায় থাকার সময় তিনি টয়লেটে পড়ে যান। পড়ে গিয়ে মাথার পেছনের অংশে আঘাত পান। এরপর সেখানে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে হাজতখানায় তার মাথায় ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App