×

জাতীয়

অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৯:০১ এএম

অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান

অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে আয়োজিত ‘নিক্কেই ফোরাম: এশিয়ার ৩০তম ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমি বিশ্বাস করি, এশিয়ার দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে সক্ষম হবে।

তিনি বলেন, আমাদের সামনে অভিন্ন ভবিষ্যৎ ও অভিন্ন সমৃদ্ধির একটি স্পষ্ট রূপরেখা তৈরি করতে হবে।

আরো পড়ুন : যেকোনো পরিস্থিতিতেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

এই লক্ষ্যে পৌঁছাতে তিনি সাতটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন, যার মধ্যে পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরের ওপর বিশেষ গুরুত্ব দেন।

এশিয়ার অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বৈচিত্র্যকে এই অঞ্চলের শক্তি এবং পরীক্ষার ক্ষেত্র হিসেবে বর্ণনা করে ইউনূস বলেন, এই বৈচিত্র্যই আমাদের একতাবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হতে পারে।

সম্মেলনে অংশ নিতে অধ্যাপক ইউনূস বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপান পৌঁছান। টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App