×

জাতীয়

পুশইনের শিকার সেই ৬ ভারতীয় নাগরিক আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১১:৩৮ পিএম

পুশইনের শিকার সেই ৬ ভারতীয় নাগরিক আটক

ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পুশইনের শিকার ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ মে) দুপুরে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যে বলে জানা গেছে।

আটক ভারতীয়রা হলেন- ভারতের আসাম রাজ্যের জামুগিরি (গোলাঘাট) গ্রামের বাসিন্দা মৃত সেলিম উদ্দিন আহম্মদের ছেলে  মো. নিজাম আহমেদ (৪৮), একই রাজ্যের ইসলামপুরের মেরাপানি (গোলাঘাট) গ্রামের বাসিন্দা মজিবেত গফুরের ছেলে মো. আব্দুল গফুর (৫৬) ও একই গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের মেয়ে হাফিজা বেগম (৩৫) ও আমীর আলীর মেয়ে নুরেজা বেগম (৪৫), আসামের দলগাও (দরং) গ্রামের নবী হোসেনের ছেলে মো. কিসমত আলী (৬৩) ও একই গ্রামের নুরনবী হোসেনের ছেলে মো. রহমত আলী (৩৫)।

বিজিবি জানিয়েছে, বুধবার (২৮ মে) রাতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতায় হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ছয় ব্যক্তিকে সীমান্ত পিলার ৯০৮/এসের নিকটবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করেছিল বিএসএফ। তারা ওই এলাকার এক ব্যক্তির অধীনে থাকার পর শুক্রবার দুপুরের দিকে পাশের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। খবর পেয়ে বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দরের সদস্যরা তাদের আটক করেন। 

এ ঘটনায় ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ওই বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হবে বলে উল্লেখ করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App