×

জাতীয়

করোনা সংক্রমণ প্রতিরোধে উদ্যোগ

ভারত থেকে আগত যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৫:৪৪ পিএম

ভারত থেকে আগত যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতা

করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

ভারতে করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে ভারত থেকে আসা যাত্রীদের জন্য জোরদার করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। চেন্নাই, কলকাতা, দিল্লি, হায়দরাবাদ ও মুম্বাই থেকে ঢাকায় আগত সব ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিং শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো— এই চারটি এয়ারলাইন্স ভারতের বিভিন্ন শহর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটের সব যাত্রীকে এখন থার্মাল স্ক্যানিংয়ের আওতায় আনা হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানিয়েছেন, ২ জুন থেকেই স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারত থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক মাস্ক ও পিপিই সরবরাহ রাখা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।

আরো পড়ুন : সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বিমানবন্দরের ইমিগ্রেশন প্রবেশপথে বসানো হয়েছে উন্নত থার্মাল স্ক্যানার। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সরাসরি দায়িত্ব পালন করছেন এবং সন্দেহভাজন যাত্রীদের পর্যবেক্ষণে রাখছেন। যাত্রীদের সচেতন করতে বিমানবন্দরে চলছে করোনা প্রতিরোধবিষয়ক নির্দেশনা প্রচার কার্যক্রম।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো কার্যকর থাকবে। আগত যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে করোনা ভাইরাসে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়—যেখানে বর্তমানে ১,৯৫৭ জন আক্রান্ত। অন্যদিকে গুজরাটে ৯৮০ জন, পশ্চিমবঙ্গে ৭৪৭ জন, দিল্লিতে ৭২৮ জন, কর্ণাটকে ৪২৩ জন এবং মহারাষ্ট্রে ৬০৭ জন সক্রিয় আক্রান্ত রয়েছেন।

সতর্কতার অংশ হিসেবে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ রয়েছে—এমন ব্যক্তিদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App