×

জাতীয়

ড. ইউনূস-তারেক বৈঠক শেষে যৌথ বিবৃতি

রমজানের আগেই নির্বাচন হতে পারে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৫:০২ পিএম

রমজানের আগেই নির্বাচন হতে পারে

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। উভয় নেতার মধ্যে অনুষ্ঠিত এই আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে যৌথ ব্রিফিং হয়। এতে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবির।

বৈঠকে আগামী বছরের রমজান শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তারেক রহমান। তিনি বলেন, এই সময়ের মধ্যে নির্বাচন হলে তা সবার জন্য মঙ্গলজনক হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই সময়কে উপযুক্ত বলে মনে করেন বলে জানান তারেক রহমান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, সরকার ইতোমধ্যে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তবে রমজানের আগের সপ্তাহে নির্বাচন আয়োজনের বিষয়টি সম্ভব হতে পারে, যদি প্রয়োজনীয় নির্বাচনপূর্ব সংস্কার ও বিচারসংক্রান্ত অগ্রগতি অর্জিত হয়।

প্রধান উপদেষ্টার এই অবস্থানকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেন তারেক রহমান। দলের পক্ষ থেকে ড. ইউনূসতে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বৈঠক শেষে তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App