×

জাতীয়

তেহরানে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৯:২৮ এএম

তেহরানে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা

বর্তমানে তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশি সবাই নিরাপদে রয়েছেন। ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন। সোমবার (১৬ জুন) রাতে শহরের গুরুত্বপূর্ণ ‘জর্ডান’ এলাকায় চালানো ওই হামলায় বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

হামলায় ধ্বংস হওয়া বাসার বাসিন্দা ওয়ালিদ ইসলাম তেহরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি। তিনি বলেন, আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। আমাদের আশপাশে আর কিছুই অবশিষ্ট নেই, শুধু কিছু কূটনৈতিক আবাসন কোনোভাবে টিকে আছে।

তেহরানের তৃতীয় জেলার ‘জর্ডান’ এলাকা মূলত কূটনৈতিক আবাসিক এলাকা। এখানেই অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। ধারণা করা হচ্ছে, ইসরায়েল এই এলাকাগুলোকেই লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

আরো পড়ুন : তেহরানে ঝুঁকিতে বাংলাদেশিরা, স্থানান্তর চলছে: পররাষ্ট্র সচিব

হামলার আগে সংশ্লিষ্ট এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ফলে প্রাণহানি অনেকটা এড়ানো সম্ভব হয়। বাংলাদেশ সরকারও ইসরায়েলের সম্ভাব্য হামলার খবর পাওয়ার পর তেহরানে অবস্থানরত সকল কূটনীতিক ও প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

পরিস্থিতির অবনতি বিবেচনায় বাংলাদেশ সরকার আরো কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, তেহরানে অবস্থানরত প্রবাসী ও দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছি।

তিনি আরো জানান, বর্তমানে তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশি সবাই নিরাপদে রয়েছেন, এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App