×

জাতীয়

ডিসির আপত্তিকর ভিডিওকাণ্ডে তদন্ত কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৪৪ পিএম

ডিসির আপত্তিকর ভিডিওকাণ্ডে তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিষয়ে এবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার শৃঙ্খলা পরিপন্থী আচরণের সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যেও এ কমিটি গঠন করা হয়। 

ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্য হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল হক। মন্ত্রী পরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব এ কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন। 

গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার তাকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এদিকে ওএসডি হওয়া ডিসি আশরাফ উদ্দিন রোববার সকালে দায়িত্ব হস্তান্তর করেছেন। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ওয়াহিদ হোসেনকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক করা হয়েছে। 

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওয়াহিদ হোসেন বলেন, সাবেক জেলা প্রশাসক আশরাফ উদ্দিন জেলা প্রশাসকের কার্যালয় কিংবা তার বাংলোতে আসেননি। শরীয়তপুরের অন্য একটি স্থানে এসে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন বলে জানান তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App