×

জাতীয়

সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দলের তিন নেতার জামিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৪:৪২ পিএম

সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দলের তিন নেতার জামিন

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ‘মব’ তৈরি করে মারধরের ঘটনায় করা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতার জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। জামিন প্রাপ্তরা হলেন- স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের নেতা মোজ্জাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ এবং একই থানার যুগ্ম-আহবায়ক কাইয়ূম।

বুধবার (২৫ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এদিন মোজ্জাম্মেল হক ঢালী ও কাইয়ূম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। অপর দিকে হানিফের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার মো. হানিফকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দিকে হানিফের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন শুনানির জন্য এই দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ জুন উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাড়িতে সাবেক সিইসি কে এম নুরুল হুদার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে বলে জানতে পারে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে বিমানবন্দর থানায় নিয়ে যায় এবং পরে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ছয়জনকে আসামি করে ২৪ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন সংশ্লিষ্ট থানার এসআই সজিব হাসান। দণ্ডবিধি আইনের ১৪৩, ৪৪৮, ৩২৩ ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়।

এর আগে রোববার (২২ জুন) রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। পরের দিন ২৩ জুন অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগ শেরেবাংলা নগর থানার করা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App