×

জাতীয়

‘নতুন বাংলাদেশ দিবস’ নিয়ে কড়া প্রতিক্রিয়া হাসনাতের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৭:১৫ পিএম

‘নতুন বাংলাদেশ দিবস’ নিয়ে কড়া প্রতিক্রিয়া হাসনাতের

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়ায় চটেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

হাসনাত লিখেছেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট, ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র-জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেয়া হবে না।

এর আগে বুধবার (২৫ জুন) ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনাবলীকে স্মরণে রাখতে তিনটি নতুন দিবস ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। বাকি দুটি হলো- ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস। 

ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে দিবসগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।এতে বলা হয়, দিবস তিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘ক’ ও ‘খ’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদায় এসব দিবস পালনের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানমালা চলবে। শুরু হবে উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে।

এই উপলক্ষে অন্তর্বর্তী সরকার একটি ৩৬ সদস্যের জাতীয় কর্মসূচি কমিটি গঠন করেছে। এই কমিটির সভাপতি থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App