×

জাতীয়

সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব: প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০১:১৭ পিএম

সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। সোশ্যাল বিজনেস ডে একটি পারিবারিক পুনর্মিলনের মতো দিন। বিগত সরকারের আপত্তির কারণে এ দিন পালন সম্ভব হয়নি। এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো বাংলাদেশে দিনটি পালন করা গেল।

শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দু'দিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ড. ইউনূস বলেন, বিশ্বকে বদলাতে হলে সব জাতিকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের আগেই আমাদের সঠিক পথ ধরতে হবে। আমরা বিষণ্ন নয়, সুন্দর একটি বিশ্ব গড়তে চাই।

তিনি বলেন, স্বপ্ন না দেখলে কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের শিক্ষাব্যবস্থা এমন হতে হবে, যেখানে প্রথমেই স্বপ্ন দেখতে শেখানো হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেই নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে।

বর্তমান বিশ্ব ব্যবস্থার সমালোচনা করে ড. ইউনূস বলেন,  এই যে বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার ভিত্তিতে, এটি ধ্বংস হয়ে যাবে। আমরা নতুন সভ্যতার কথা বলি, সেটাই ভবিষ্যতের পথ।

দুদিনব্যাপী এই আয়োজনে থাকবে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন। বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনের বেশি বিদেশি অংশ নিচ্ছেন এবারের অনুষ্ঠানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App