×

জাতীয়

আরো ১৩ জনের শরীরে করোনা শনাক্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম

আরো ১৩ জনের শরীরে করোনা শনাক্ত

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। রবিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের করোনা ধরা পড়েছে।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৩ জন ও সিলেটের ১ জন রয়েছেন। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (রবিবার) পর্যন্ত মোট ৮ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। করোনার শুরু থেকে আজ (রোববার) পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App