×

জাতীয়

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৯:৩৪ এএম

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে কিছুটা কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (৩ জুলাই) রাতে প্রকাশিত নিয়মিত আবহাওয়া বুলেটিনে জানানো হয়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল আকারে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

এই পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী অথবা অতিভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে। একই ধরনের পরিস্থিতি শনিবার (৫ জুলাই) পর্যন্ত বিরাজ করতে পারে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় অতিভারী বৃষ্টির আশঙ্কাও প্রকাশ করেছে অধিদফতর।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

অর্থমন্ত্রী বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App