×

জাতীয়

বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে: নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৮:৪৫ পিএম

বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। রোববার (১৩ জুলাই) রাতে ঝালকাঠি জেলা শহরে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। কথা বলতে গেলে থামিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসন দলীয়করণ করা হচ্ছে। এ ধরণের ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে, প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত আছে।

তিনি বলেন, আমারা চাঁদাবাজ, দুর্নীতি, মাফিয়া ব্যবসায়ীদের কোন দল হইতে চাই না। আমরা চাই যে দল আপনার কথা বলবে এবং যে দল আপনার সমর্থনে চলবে। এমন একটি রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই, যে দল হবে গণমানুষের দল। যারা মানুষের সমস্যার কথা শুনবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের মর্যাদা নিশ্চিত করবে।

যারা জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় উল্লেখ করে নাহিদ বলেন, আমরা দেশের ভেতর কোন বিভাজন চাই না। মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবো, এটাই আমাদের প্রত্যাশা।

আওয়ামী লীগের চাঁদাবাজির সিস্টেম বদলাতে হবে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বলেছিলাম যে, একটি নতুন দেশ লাগবে। শুধু আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলে হবে না। আওয়ামী লীগের চাঁদাবাজি, দুর্নীতি, মাফিয়া সিস্টেম বদলাতে হবে। কিন্তু আমরা দেখছি, এখনো সে সিস্টেম বদলায়নি। তাই আমরা রাস্তায় নেমে এসেছি।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App