×

জাতীয়

গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে: অন্তর্বর্তী সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:৫৫ পিএম

গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে: অন্তর্বর্তী সরকার

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, গোপালগঞ্জে যে সহিংসতা করা হয়েছে, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে বৈপ্লবিক আন্দোলনের এক বছর পূর্তিতে স্মরণ সভা করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের নির্লজ্জ লঙ্ঘন। 

বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য, পুলিশ ও গণমাধ্যম বর্বরোচিত হামলার শিকার হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং লোকজনকে সহিংস আক্রমণ করা হয়েছে।

তাতে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্যরা এই হামলা চালিয়েছে। এই ঘৃণ্য কর্মকাণ্ডের শাস্তি হবে। অপরাধীদের অবশ্যই দ্রুত শনাক্ত করে পূর্ণ জবাবদিহিতার আওয়তায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

দ্রুত পদক্ষেপ নেয়ায় সেনাবাহিনী ও পুলিশের প্রশংসা করে অন্তর্বর্তী সরকার বলেছে, এ ধরনের ক্ষতির হুমকি সত্ত্বেও যেসব শিক্ষার্থী ও লোকজন তাদের সমাবেশ চালিয়ে গেছেন, তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করছি আমরা।

বিবৃতিতে আরো জানানো হয়, এই বর্বরতার জন্য দায়ী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হবে। এটা স্পষ্ট করছি যে আমাদের দেশে সহিংসতার কোনো জায়গা নেই। অবশ্যই ন্যায়বিচার হবে এবং তা হবেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App