×

জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২২, আহত ১৭১

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৮:৪১ পিএম

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২২, আহত ১৭১

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। আহত হয়েছেন অন্তত ১৭১ জন। সর্বশেষ মঙ্গলবার ভোররাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাত সাড়ে ১০টায় একজন এবং রাত ১২টার দিকে আরও একজন মারা গেছেন।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিটের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাই উড্ডয়ন করেছিলেন।

দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতদের চিকিৎসা ও অবস্থার আপডেট নিম্নরূপ:

১. কুয়েত মৈত্রী হাসপাতাল – আহত ৮, নিহত ০

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট – আহত ৬৮, নিহত ৪

৩. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল – আহত ৩, নিহত ১

৪. সিএমএইচ-ঢাকা – আহত ১৭, নিহত ১২

৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল – আহত ১, নিহত ২

৬. লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা – আহত ১১, নিহত ২

৭. উত্তরা আধুনিক হাসপাতাল – আহত ৬০, নিহত ১

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল – আহত ১, নিহত ০

উল্লিখিত আটটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৬৯ জন, আর মোট মৃতের সংখ্যা ২২।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App