×

জাতীয়

মাইলস্টোনে অবরুদ্ধ আইন ও শিক্ষা উপদেষ্টা, সঙ্গে আছেন প্রেস সচিবও

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

মাইলস্টোনে অবরুদ্ধ আইন ও শিক্ষা উপদেষ্টা, সঙ্গে আছেন প্রেস সচিবও

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার পর পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি জটিল আকার ধারণ করেছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে তারা এই অবস্থায় আছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে জানা যায়, বেলা বাড়ার সঙ্গে রাজউক উত্তরা মডেল কলেজেসহ আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মাইলস্টোনের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়।

দুপুরের দিকে একবার আইন উপদেষ্টা বেরিয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তখন শিক্ষার্থীরা তার ওপর চড়াও হয়।

পুলিশ তখন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে এবং বিক্ষোভে বাধা দেয়। ওই সময় মাইলস্টোন ও অন্যান্য কলেজের শিক্ষার্থীরা পুলিশের দিকে বোতল ছুঁড়ে মেরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App