×

জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি: শহীদ সারিয়ার পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১০:৩৬ পিএম

মাইলস্টোন ট্র্যাজেডি: শহীদ সারিয়ার পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সারিয়া আকতার-এর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তুরাগের নয়ানগরে শহীদ সারিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান তিনি।

শহীদ সারিয়ার পিতা, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক মোল্লা, আমিনুল হককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

এসময় আমিনুল হক বলেন, সন্তান হারানোর কষ্ট পৃথিবীর সবচেয়ে বড় শোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনায় শুরু থেকেই আপনাদের খোঁজ রাখছেন। এই শোক শুধু আপনাদের নয়, পুরো জাতির।

পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল ও থাকবে।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে পল্লবীতে বাইতুল মু'মিন জামে মসজিদ-এর জানাজার গোসলখানা ও ফ্রিজিং হিম ঘর-এর উদ্বোধন করেন আমিনুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App