×

জাতীয়

মাইলস্টোন ট্রাজেডি: আরো এক শিক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:১৪ এএম

মাইলস্টোন ট্রাজেডি: আরো এক শিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরো এক শিক্ষার্থী মারা গেছে। রোববার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে সাহিল ফারাবি আয়ান (১৪) নামের সপ্তম শ্রেণির এই ছাত্র রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাহিলের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে লাইফ সাপোর্টে আইসিইউতে রাখা হয়েছিল। সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এই ঘটনায় সর্বমোট এখন পর্যন্ত জাতীয় বার্নে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিকেল বার্নে একজনের মৃত্যু হয়।

আরো পড়ুন : চীন, ভারত ও সিঙ্গাপুরের মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App