×

জাতীয়

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করবেন। সোমবার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা আগামীকাল বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আগামীকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের সব অংশীদারদের উপস্থিতিতে জাতির সামনে 'জুলাই ঘোষণাপত্র' উপস্থাপন করা হবে।

ঘোষণাপত্র নিয়ে সরকার বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে খসড়া তৈরি করছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাপত্রের দাবি জানানো হয়। পরিপ্রেক্ষিতে সরকার 'জুলাই ঘোষণাপত্র' দেয়ার সিদ্ধান্ত নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App