×

জাতীয়

আমরা নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:৫০ এএম

আমরা নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত এবং আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সরকারের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, এ নির্বাচনের মাধ্যমে দেশকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনা সম্ভব হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রাজায়ায় এক বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের সফল আয়োজনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছে বাংলাদেশ, এমন কথাও জানান প্রধান উপদেষ্টা।

আরো পড়ুন : বাংলাদেশ-মালয়েশিয়া ৫ সমঝোতা সই

প্রধান উপদেষ্টা সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মঙ্গলবার বিকেলে তিনি একটি ব্যবসায় ফোরামে অংশ নেন এবং পরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম)-এর আচার্য ও নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এরপর ইউকেএম বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তৃতাও দেবেন প্রধান উপদেষ্টা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App