×

জাতীয়

ড্রোন শো চালানো শিখতে চীন যাচ্ছেন ১১ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম

ড্রোন শো চালানো শিখতে চীন যাচ্ছেন ১১ জন

ছবি: সংগৃহীত

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ড্রোন শো পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে বাংলাদেশ থেকে চীনে যাচ্ছেন ১১ জন। এক মাসের এ প্রশিক্ষণ চীনের সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে। বুধবার (১৩ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে ড্রোন প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ড্রোন গল্প বলার নতুন মাধ্যম। টেকনোলজি ও আর্টের একটা ফিউশন। এটি ন্যারেটিভ তৈরিরও অন্যতম অবলম্বন। সাম্প্রতিক সময়ে চীনের সহযোগিতায় প্রদর্শিত ছয়টি ড্রোন শো তরুণ প্রজন্মের কাছে বিপুলভাবে জনপ্রিয় হয়েছে। তারা ব্রেইন স্টর্মিং করে দেখেছে যে কী বিষয়ে কাজ করা যায়। আমরা দেখলাম যে শোগুলোয় মানুষের অনেক সম্পৃক্ততা তৈরি হয়েছে।

চীনের সাংহাই ও গুয়াংজুতে মাসব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের যাবতীয় খরচ চীন বহন করবে বলে জানান তিনি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, অচিরেই চিত্রকর্ম সংরক্ষণে প্রশিক্ষণ নিতে ১৫ সদস্যের একটি টিম চীন যাবে এবং তারা ফিরে এসে এ বিষয়ে প্রশিক্ষণ দেবে। মিউজিয়ামের প্রসারের ক্ষেত্রেও একটি টিম চীন যাবে।

ট্র্যাডিশনাল মিডিয়া ও নিউ মিডিয়ার প্রসার এবং কালচারাল হেরিটেজ সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় ও চীনের মাঝে নতুন দুয়ার উন্মোচিত হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব ক্ষেত্রে পরিপূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App