×

জাতীয়

মেঘনায় উদ্ধার মরদেহ সাংবাদিক বিভুরঞ্জনের, ধারণা পুলিশের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৭:৫৫ পিএম

মেঘনায় উদ্ধার মরদেহ সাংবাদিক বিভুরঞ্জনের, ধারণা পুলিশের

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের সরকারের (৭১) মরদেহ বলে ধারণা করছে পুলিশ।

দৈনিক ‘আজকের পত্রিকায়’ সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কাজ করতেন বিভুরঞ্জন সরকার। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে তিনি নিয়মিত কলাম লিখতেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ওই দিন রাতে এ কথা জানিয়ে রমনা থানায় জিডি করেছিল পরিবার।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে গজারিয়ার বলাকির চর এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান বলেন, এদিন বিকেলে বলাকির চর এলাকায় মেঘনা নদীতে মরদেহটি ভাসছিল। পরে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বার ৯৯৯–এর মাধ্যমে আমাদের জানান। ঘটনাস্থল গিয়ে বিকেল পৌনে ৪টার দিকে সেটি উদ্ধার করি। সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মরদেহটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে তার স্বজনরা শনাক্ত করেছেন। ইতোমধ্যে মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে। 

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শ্যালক দীপঙ্কর সাহা বলেন, মরদেহের ছবি আমরা দেখেছি। এটি আমার বোন জামাইয়ের মতো। মরদেহ আনার জন্য আমার ভাগিনা ও বোন জামাইয়ের এক ভাই মুন্সিগঞ্জের দিকে রওনা হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App