×

জাতীয়

মাইলস্টোন দুর্ঘটনা

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে তাসনিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০১:৪০ পিএম

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে তাসনিয়া

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরেক জনের মৃত্যু। ছবি : সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে এক মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া (১৫)।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার। তিনি জানান, বিস্ফোরণে তাসনিয়ার শরীরের প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় এখনও ২২ জন রোগী ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মারা যাওয়া তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, তার মেয়ে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত।

আরো পড়ুন : নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৯

বার্ন ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরো ১৪ জন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান। এতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ বহুজন নিহত হন। সর্বশেষ তাসনিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এছাড়া দগ্ধ অবস্থায় আরো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App