×

জাতীয়

একযোগে ১৮৯ বিচারককে বদলি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩৬ পিএম

একযোগে ১৮৯ বিচারককে বদলি

ছবি: সংগৃহীত

আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একযোগে ১৮৯ বিচারককে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে। বদলিকৃত বিচারকদের মধ্যে ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) আইন ও বিচার বিভাগের তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, বদলিকৃত বিচারকদের আগামী ৩ দিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হলো। তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জনকে একযোগে বদলি করা হয়।

এছাড়া আইন ও বিচার বিভাগের বিচার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. একরামুল কবির স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ৯৬ জনকে বদলি পূর্বক পদায়ন করা হয়।

আইন ও বিচার বিভাগের আরেকটি প্রজ্ঞাপনে একই মন্ত্রণালয়ের বিচার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪০ জনকে একযোগে বদলি পূর্বক পদায়ন করা হয়। আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.lawjusticediv.gov.bd) এ বদলির আদেশ পাওয়া যাবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App