×

জাতীয়

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৮, ১২:২২ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত
পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় গাইবান্ধার পলাশবাড়ীতে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার কর্তব্যরত (ডিউটি অফিসার) এএসআই জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেননি। তিনি বলেন, ওই দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় জুনদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App