×

জাতীয়

সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানি আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:৪৫ এএম

সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানি আজ

নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত

সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানির শেষ দিন আজ। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তি নিয়ে শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি শুরু হবে।

দিনের প্রথম ভাগে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫ ও ৬, পাবনা-১ আসনের শুনানি হবে। আর দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১ ও ৪, মাদারীপুর-২ ও ৩ এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল: রায়ের রিভিউ শুনানি আজ

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি ও আপত্তি জমা পড়ে। এসব নিষ্পত্তির জন্য গত রোববার থেকে শুনানি শুরু করে ইসি।

শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট থেকে সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু হয়। আজকের পর শুনানিগুলো পর্যালোচনা করে নির্বাচন কমিশন চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App