×

জাতীয়

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে উন্নত চিকিৎসার আশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে উন্নত চিকিৎসার আশ্বাস

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রোববার (৩১ আগস্ট) সকালে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেন রাষ্ট্রপতি।

নুরুল হক নুরের অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, রাষ্ট্রপতি নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন।

এছাড়া রাষ্ট্রপতি নুরের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

আরো পড়ুন : নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস

এর আগে, গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে বিজয়নগরের গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হন। বর্তমানে নুর ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App