×

জাতীয়

পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের ঘণ্টাব্যাপী বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের ঘণ্টাব্যাপী বৈঠক

ছবি : সংগৃহীত

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত সচিবের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজারে গিয়ে রাতেই ঢাকায় ফিরে আসেন।

পিটার হাস ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি দায়িত্ব শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যান। এরপর ফরেন সার্ভিস থেকে অবসর নিয়ে অক্টোবরে বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে যোগ দেন।

প্রতিষ্ঠানটি কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে এবং বাংলাদেশে তাদের বড় বিনিয়োগ রয়েছে। কোম্পানিটি জানিয়েছিল, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যই তারা পিটার হাসকে দলে নিয়েছে।

আরো পড়ুন : আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি

অবসরের পরও তিনি নিয়মিত বাংলাদেশ সফর করছেন। গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শীর্ষ নেতারা কক্সবাজার সফরে গেলে গুঞ্জন ওঠে, তারা পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। তখন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতাদের উপস্থিতির কথাও শোনা যায়। তবে ওয়াশিংটনভিত্তিক সূত্রগুলো জানায়, সে সময় পিটার হাস যুক্তরাষ্ট্রে ছিলেন।

এর আগে চলতি বছরের এপ্রিলে ঢাকা সফরকালে তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত বৈঠকে অংশ নেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সবশেষ ঢাকায় এসে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে তার বৈঠককে ঘিরে আবারও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App