×

জাতীয়

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সরকার ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র প্রদানে প্রয়োজনীয় সহায়তা করবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ফিরে আসার বিষয়টি (দেশে ফেরার) তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে যখনই প্রয়োজন হবে, তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখব। 

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানকে প্রথমে দেশে ফেরার ব্যাপারে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে।

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছিল, সে ব্যাপারে এখনো কোনো অগ্রগতি নেই।

তিনি উল্লেখ করেন, এ বিষয়ে এখনো দ্বিতীয় কোনো অনুরোধপত্র পাঠানো হয়নি।

আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে নতুন কোনো তথ্য নেই’ উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশন তত্ত্বাবধান করছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App