×

জাতীয়

ডাকসু নির্বাচন: বাকেরকে পূর্ণ সমর্থন জানালেন মাহিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

ডাকসু নির্বাচন: বাকেরকে পূর্ণ সমর্থন জানালেন মাহিন

আবু বাকের মজুমদার (বাঁয়ে), মাহিন সরকার (ডানে)। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মো. আবু বাকের মজুমদারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মাহিন সরকার বলেন, আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচিত হলে আমারও বিজয় হবে। তার প্রতি আমি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। জিএস পদে তাকে নির্বাচিত করুন। এজন্য আমার শুভাকাঙ্খী, ঢাবির সাধারণ শিক্ষার্থীর আহ্বান জানাচ্ছি। বাকেরের বিজয় মানেই মাহিন সরকারের বিজয়।

তিনি বলেন, এই মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই। তাই প্রার্থী তালিকায় আমার নাম থাকবে। কিন্তু শুভাকাঙ্খীদের বলব, আপনারা বাকেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

এ প্রসঙ্গে আবু বাকের মজুমদার বলেন, মাহিন ভাই পূর্ণ সমর্থন জানিয়েছেন আমাকে। সবাই আমার জন্য দোয়া করবেন।

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র 'ডিইউ ফার্স্ট' প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হয়েছেন মাহিন সরকার। অন্যদিকে 'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করন আবু বাকের মজুমদার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App