×

জাতীয়

ঢাকা টাইমস সম্পাদকের বাবার প্রয়াণের এক বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৪৩ পিএম

ঢাকা টাইমস সম্পাদকের বাবার প্রয়াণের এক বছর

এ এফ এম ওবায়দুর রহমান

দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময়'র সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা ও বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।

ওবায়দুর রহমান ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে মুন্সী পরিবারের অসামান্য অবদান রয়েছে। মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি তিনি।

ওবায়দুর রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া তিন উপজেলার এতিমখানাগুলোতে ছাত্রদের খাবার বিতরণ করা হবে। সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন এবং দৈনিক ঢাকা টাইমসের উদ্যোগেও বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন তার স্বজনরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App